লামায় গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) লামা উপজেলা এলাকায় গাঁজা সেবনের দায়ে দুই যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত প্রায় ৯টার দিকে লামা থানা পুলিশ-এর নিয়মিত টহল চলাকালে লামা পৌরসভার ৪নং ওয়ার্ডের মীম ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রকাশ্যে গাঁজা সেবনকালে দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।