শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বন্দরটিলায় অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ

নগরীর বন্দরটিলা এলাকায় অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের বন্দরটিলা এলাকায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাদে আসর সংগঠনের সভাপতি মোঃ আবদুস সবুর আশেকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে একান্তই নিঃস্ব, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মুজিবুল হক বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাজী মোঃ বাহাদুর শাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আব্বাস ইসলাম, প্রচার সম্পাদক শাহিন খান, সহকারী প্রচার সম্পাদক সাব্বির ইসলাম, অফিস সম্পাদক আবু আক্কাস, সহকারী অফিস সম্পাদক আবু রায়হান, জরুরি সম্পাদক আব্দুল্লাহ মহিন, সহকারী জরুরি সম্পাদক মোঃ মেহেদী হাসানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আওতায় অত্র এলাকার প্রায় শতাধিক পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মোঃ আবদুস সবুর আশেকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অসহায়দের বন্ধু ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম বিভিন্ন সময় ও উপলক্ষে চলমান থাকবে।

ক্যাটাগরি