কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার আরও ২ আসামি গ্রেফতার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কোতোয়ালী থানা পুলিশ ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলার তদন্তে আরও দুই আসামিকে গ্রেফতার করেছে।
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ২৩/০২/২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা ১০ মিনিটে কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি চলাকালে ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ আরমান (২২), পিতা: মোঃ জাকির হোসেন (প্রঃ জাগির হোসেন), মাতা: সেলিনা আক্তার, স্থায়ী ঠিকানা: পুটিবিলা, মহেষখালী, কক্সবাজার; বর্তমান ঠিকানা: রাজাখালী, বাকলিয়া, চট্টগ্রাম।
২। মোঃ জয়নাল আবেদীন সুজন (৩১), পিতা: মৃত আমিনুল হক, মাতা: আমাতুন নূর, স্ত্রী: সুমি আক্তার; স্থায়ী ঠিকানা: শাহমীরপুর, কর্ণফুলী, চট্টগ্রাম; বর্তমানে পুরাতন রেলস্টেশন এলাকায় ভাসমান অবস্থায় বসবাসরত।
অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ নাঈমুর রহমানসহ সঙ্গীয় অফিসার-ফোর্স। গ্রেফতারকৃত আসামিদের থানায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, কোতোয়ালী থানার মামলা নং-২৭, তারিখ: ২০/০২/২০২৬ খ্রি., ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ধৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতি সংক্রান্ত অপরাধ দমনে কোতোয়ালী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।