শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৯ জন গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কোতোয়ালী থানা পুলিশ।

সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

থানার সাধারণ ডায়েরি নং-১৫৮৯, তারিখ ২১/০২/২০২৬ ইং মূলে ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা ০৫ মিনিটে কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন-এর ৭নং পার্কিংয়ের সামনে ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ রিপন মিয়া (২৫), কুমিল্লা
২. রবিউল হাসান (২২), কুমিল্লা (বর্তমানে চট্টগ্রাম)
৩. মোঃ হাসান (৩৩), কুমিল্লা (বর্তমানে ভাসমান, চট্টগ্রাম)
৪. মোঃ আল আমিন (২৫), পাবনা (বর্তমানে ভাসমান, চট্টগ্রাম)
৫. মোঃ সালাউদ্দিন (৪০), কক্সবাজার
৬. মোঃ রাজিব (২৮), ফেনী
৭. মোঃ বেলাল উদ্দিন (৩৫), খাগড়াছড়ি (বর্তমানে চট্টগ্রাম)
৮. মোঃ জুয়েল (২০), চট্টগ্রাম
৯. মোঃ ইসমাইল ওরফে তৌহিদ (৩৫), চট্টগ্রাম

অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:

  • ২টি স্টিলের ফোল্ডিং ছোরা (খোলা অবস্থায় দৈর্ঘ্য ৭.৫ ইঞ্চি ও ৬.৫ ইঞ্চি)

  • ১টি স্টিলের তৈরি কালো বাটযুক্ত ছোরা (দৈর্ঘ্য ৮ ইঞ্চি)

  • ১টি ধারালো স্টিলের পাত (দৈর্ঘ্য ২.৩ ইঞ্চি)

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং-৩২, তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।

কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, মহানগরীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি