বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

আহত মোটরসাইকেল ড্রাইভার মংবাও মার্মা কে উন্নত চিকিৎসার জন্য চকরিয়া নেওয়া হয়েছে…

“লামা-গজালিয়া সড়কের সাপমারা ঝিরি নামক জায়গায় ভয়াবহ মোটরসাইকেল – মাহিন্দ্র সংঘর্ষ, আহত-১”
বান্দরবান জেলাধীন লামা উপজেলার লামা-গজালিয়া সড়কের সাপমারা ঝিরি নামক জায়গায় আজ আনুমানিক ১:৩০ ঘটিকায় দূর্ঘটনা সংগঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লামা থেকে মোটরসাইকেল টি গজালিয়া যাচ্ছিল এবং মাহিন্দ্র টি গজালিয়া থেকে লামা যাচ্ছিল।সাপমারা ঝিরির কাটা পাহাড় নামক ব্রিজের পাশে দূর্ঘটনায় ছিটকে মাহিন্দ্র টি ব্রিজের নিচে চলে যায়,মাহিন্দ্র ড্রাইভার গাড়ি থেকে লাফিয়ে জীবন রক্ষা পায়।

অপরদিকে মোটরসাইকেল ড্রাইভার মংবাও মার্মা মোটরসাইকেল থেকে ছিটকে ব্রিজের নিচ পড়ে যায়,স্থানীয়রা আহত মংবাও কে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার কক্সবাজার এর চকরিয়া উপজেলার নিয়ে যায়।

ক্যাটাগরি