রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রমজান উপলক্ষে লামা বাজারে মনিটরিং, অতিরিক্ত মূল্য নেওয়ায় জরিমানা

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) 
আসন্ন পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে বান্দরবানের লামা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন গঠিত বাজার মনিটরিং কমিটি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ বিভাগ, পুলিশ প্রশাসন এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ন্যায্যমূল্যে বিক্রয় এবং মজুদ পরিস্থিতি তদারকি করে।

পরিদর্শনকালে এক ব্যবসায়ী মোড়কের নির্ধারিত দামের অতিরিক্ত তেলের মূল্য ক্রেতার কাছ থেকে আদায় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, রমজান মাসে অতিরিক্ত মুনাফা আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য তালিকা প্রদর্শন না করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পবিত্র রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

ক্যাটাগরি