সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রমাদানকে সামনে রেখে লামায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল

লামা (বান্দরবান) প্রতিনিধি: পবিত্র রমাদান মাসকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বান্দরবানের লামা উপজেলায় এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মাওলানা ইব্রাহীম। তিনি বলেন, রমাদান মাসের পবিত্রতা রক্ষায় সকল হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং সমাজে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা কাজী ইলিয়াস। তিনি বলেন, সকল মুসলমানের উপর রোজা ফরজ করা হয়েছে এবং দল-মত নির্বিশেষে রমজানের হক আদায় করা সকলের নৈতিক দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা সভাপতি মো. হাশেম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লামা উপজেলা সভাপতি মো. আকবর, লামা পৌর জামায়াতের অর্থ সম্পাদক মারুফ জোয়ার্দারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ক্যাটাগরি