ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ সময় ধরে যানজট
যানবাহনের বাড়তি চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় ধরে মানুষজন একই স্থানে আটকে রয়েছে বলে জানা গেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টার পর থেকে এমন যানজট লক্ষ্য কার যায়।
দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মৌচাক হতে মদনপুর পর্যন্তের প্রায় ৭ কিলোমিটারে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যার ফলে যাতায়াতকারী যাত্রী এবং পরিবহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
কুমিল্লা যাচ্ছেন শাহজালাল মিয়া বলেন, গাড়িতে উঠার পর শিমরাইল বাসস্ট্যান্ডের সামনেই প্রায় ৩০ মিনিট ধরে আটকে রয়েছেন। মাত্র দেড় ঘণ্টার পথে যানজটের কারণে কয় ঘণ্টা লাগবে তা দুশ্চিন্তায় পড়েছেন।