অন্তর্বর্তী সরকার ভারতের প্রধানমন্ত্রীকে আসার দাওয়াত দেয়নি: সৈয়দা রিজওয়ানা
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত দেওয়া হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।
সৈয়দা রিজওয়ানা বলেছেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দেয়া হয়নি। ভারতের কোনো মিডিয়া এটা বলে থাকলে তা সঠিক নয়।
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৈয়দা রিজওয়ানা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আসলে এনসিপি যাবে কি-না এটা এনসিপি কেন বলেছে, সেটা তাদের বিষয়। এ নিয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলার নেই। কারণ সরকার ভারতের প্রধানমন্ত্রীকে আসার দাওয়াত দেয়নি।