বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রাম -১১আসনের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ্য ভোট গ্রহণ চলছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা নেই.

হোসেন বাবলা:ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন পক্ষপাতিত্ব দেখছি না, ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসছে তা অনুভব করতে পারছি-আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজের ভোটদানের পর উপরোক্ত কথা বলেন।

নির্বাচনে কোন পক্ষপাতিত্ব দেখছেন না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন,ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে এসেছে তা অনুভব করতে পারছি, ভোটাররা আবারো বিএনপির উপর আস্থা রাখছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর উত্তর কাট্টলী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়া শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এদিকে জামায়াতের প্রার্থী আলহাজ্ব শফিউল আলম ৩৭ নং ওয়ার্ডের মুন্সীপাড়া স্কুলে ভোট দিয়ে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু,অবাধ নিরপেক্ষ হচ্ছে বলে জানিয়েছেন।

এ সময় বলেন, উৎসবমুখর পরিবেশে, আনন্দ- উচ্ছাস নিয়ে মানুষ ভোট দিচ্ছে। এই ভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ হবে। এবার পুরুষের পাশাপাশি নারী ভোটারের উপস্থিতি ছিল ব্যাপক ।

আশা করা যায় সকাল থেকে যে ভোটের ধারা তা অব্যাহত থাকলে ৬০ থেকে ৭০ শতাংশ ভোট কাস্ট হবে।
বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি অত্যন্ত ভালো এবং সব দলের পোলিং এজেন্ট ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন বলে প্রিজাইডিং অফিসার ওসামা বিন হাকিম ওশান পাবলিক স্কুলের ইনচার্জ জানান।

তিনি আরো জানান, দুপুরের মধ্যেই ৩৫-৪০ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুপুরের পর আরো ভোটার উপস্থিত হতে পারে বলে জানিয়েছেন। তবে সব মিলিয়ে ভালো একটা উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে জানায় একাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ক্যাটাগরি