রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

১০৮ বছর বয়সেও ভোটাধিকার প্রয়োগ, কেন্দ্রে এসে খুশি বিধু রাণী শীল

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভোটের দিন ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন ১০৮ বছর বয়সী বিধু রাণী শীল। বয়সের ভার উপেক্ষা করে তিনি কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে বিধু রাণী শীল বলেন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরে তিনি খুবই খুশি। ভোটকেন্দ্রে আসতে বা ভোট দিতে কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হয়নি বলেও জানান তিনি।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে এখন পর্যন্ত বাঁশখালী উপজেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি