শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

গ্রহণযোগ্য ভোটের পরিবেশ বজায় রাখার আহ্বান জানালেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান,মোঃ আব্দুল আজিজ

ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল আজিজ এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের ভোটাধিকার। তাই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি বা অনিয়ম বরদাশত করা উচিত নয়।

তিনি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনই পারে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে শক্তিশালী করতে।

মুহাম্মদ আব্দুল আজিজ আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। তিনি দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ ও আইনসম্মত আচরণ বজায় রাখার আহ্বান জানান।

ক্যাটাগরি