দৈনিক পূর্বকোণ ৪১তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শুভেচ্ছা বিনিময় চট্টগ্রাম, ১০ ফেব্রুয়ারী ২০২৬
চট্টগ্রামের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক পূর্বকোণের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জানান চট্টগ্রাম মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে দৈনিক পূর্বকোণ ভবনে শুভেচ্ছা জানাতে দৈনিক পূর্বকোণ ভবনে যান নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম ১১ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল আলম। এসময় পত্রিকাটির সম্পাদক জসীম উদ্দীন নেতৃবৃন্দদের অভিবাদন জানান
।
এরপর নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ সহ নেতৃবৃন্দ নগর জামায়াতের পক্ষ থেকে সম্পাদক জসীমউদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার তাসনিমের হাতে ফুলের তোড়া তুলে দেন।
এ সময় মুহাম্মদ উল্লাহ বলেন, ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে এই পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ এর সাথে জড়িত সকল সংবাদকর্মী, পাঠক, শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা।
আমি দৈনিক পূর্বকোণ পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। তিনি সত্য ও ন্যায়ের পক্ষে এবং বাংলাদেশে গণতন্ত্রের পথচলা যেন মসৃণ হয় সেজন্য দৈনিক পূর্বকোণ বলিষ্ঠ ভূমিকা রাখবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।