মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার দ্রুততম মানব রুমন জয় তঞ্চঙ্গ্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে টানা দ্বিতীয়বারের মতো দ্রুততম মানব ও ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ, ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী রুমন জয় তঞ্চঙ্গ্যা।

বিভিন্ন ইভেন্টে একের পর এক সাফল্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন তিনি। প্রতিযোগিতায় তার উল্লেখযোগ্য অর্জনগুলো হলো—
🏅 রুমন জয় তঞ্চঙ্গ্যার কৃতিত্ব
🔹 ১০০ মিটার দৌড় — 🥇 (সময়: ১০.৯৫ সেকেন্ড)
🔹 ২০০ মিটার দৌড় — 🥇
🔹 ১১০ মিটার হার্ডেলস — 🥇
🔹 লাফঝাঁপ — 🥇

তার এই অনন্য সাফল্যে বিশ্ববিদ্যালয় অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, রুমন জয় তঞ্চঙ্গ্যার এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে জাতীয় পর্যায়েও দেশের জন্য সম্মান বয়ে আনতে সক্ষম হবে।

এ উপলক্ষে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের পক্ষ থেকে রুমন জয় তঞ্চঙ্গ্যাকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও বড় সাফল্য কামনা করে দোয়া করা হয়েছে।

ক্যাটাগরি