শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠান আজ সোমবার (৯ জানুয়ারি’২৬) অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জামালখানস্থ প্রেস ক্লাব (ইন্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তন) এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন এবং জনগণের কল্যাণে বাস্তবভিত্তিক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী একজন সাবেক কাউন্সিলর ছিলেন, তিনি অতীতে জণগণ সেবা করেছেন। তিনি একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক। ঘোষিত ইশতেহারে সাধারণ মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও এলাকার টেকসই উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, বাংলাদেশ নেজাম ইসলাম পাটির চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউর হোসাইন, হালিশহর থানা আমীর ও চট্টগ্রাম ১০ আসনের পরিচালক ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, পাচঁলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলি থানা আমীর মুহাম্মদ নরুল আলম, খুলশী থানা সেক্রেটারি আমান উল্লাহ আমান

নগর আমীর বলেন, শামসুজ্জামান হেলালীর নির্বাচনী ইশতেহার চট্টগ্রাম-১০ আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে বাস্তবসম্মত ও জনআকাঙ্ক্ষাভিত্তিক। তিনি জনগণকে আগামী নির্বাচনে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে সমর্থন জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী তাঁর নির্বাচনী ইশতেহার পাঠ করেন। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে চট্টগ্রাম-১০ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে তিনি ২৬টি বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে—সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী ও যুব সমাজের ক্ষমতায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং অবকাঠামোগত উন্নয়ন। তিনি এসব পরিকল্পনা বাস্তবায়নে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ক্যাটাগরি