শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চান্দগাঁও থানা জামায়াতের প্রবীণ রুকন মুহাম্মদ তরিকুল ইসলামের ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী নেতৃবৃন্দের শোক ও জানাজা সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চান্দগাঁও থানার প্রবীণ রুকন মুহাম্মদ তরিকুল ইসলাম আজ সকাল ৯ টায় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

​আজ বাদে জোহর জালাল খান চৌধুরী জামে মসজিদে মরহুমের ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজার নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

উক্ত জানাজায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, মুহাম্মদ ইসমাঈল প্রমুখ।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমে ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তাঁর ইবাদত গুলো কবুল করুন। তাঁর জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন, আমীন।

​উল্লেখ্য, মরহুমের ২য় জানাজা আজ রাত ০৮:০০ মিনিটে নিজ বাড়ি, পশ্চিম হাসানপুর, জোড্ডা ইউনিয়ন, নাঙ্গলকোট, কুমিল্লায় অনুষ্ঠিত হবে।

ক্যাটাগরি