শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রাম দারুস্ সুন্নাহ মাদরাসার শিক্ষা সফর সফলভাবে সম্পন্ন

চট্টগ্রাম দারুস্ সুন্নাহ মাদরাসার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে একদিনের শিক্ষামূলক সফর সম্প্রতি পতেঙ্গা সীবিচ বোট ক্লাবে সফলভাবে সম্পন্ন হয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ শিক্ষা সফরে শিক্ষার্থীরা প্রাকৃতিক পরিবেশ উপভোগের পাশাপাশি বাস্তব জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের সুযোগ পায়। এ সফর শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাদরাসার অভিজ্ঞ শিক্ষকবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে পুরো কার্যক্রম নিরাপদ ও সুচারুরূপে সম্পন্ন হয়। মাদরাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও চরিত্র গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সফর আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এ সফরকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষজনক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

ইসলাম জ্ঞানার্জন ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা গ্রহণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আল-কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন—﴿أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا ۖ فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَٰكِن تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ﴾

“তোমরা কি পৃথিবীতে ভ্রমণ করো না? তাহলে তাদের অন্তর এমন হতো, যা দ্বারা তারা উপলব্ধি করত।”
(সূরা আল-হাজ্জ: ৪৬) এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, ভ্রমণ ও পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষা গ্রহণ মানুষের বোধশক্তি ও উপলব্ধিকে সমৃদ্ধ করে।
আল্লাহ তাআলা বলেন—﴿قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ۚ ثُمَّ اللَّهُ يُنشِئُ النَّشْأَةَ الْآخِرَةَ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ﴾

“বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো আল্লাহ কীভাবে সৃষ্টি আরম্ভ করেছেন।”(সূরা আল-আনকাবুত: ২০)এখানে সৃষ্টি জগত পর্যবেক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জনের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, যা শিক্ষা সফরের মূল উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
হাদিস শরিফেও জ্ঞান অর্জনের জন্য প্রয়াস ও সফরের গুরুত্ব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন—﴿مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا، سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ﴾

“যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে কোনো পথে বের হয়, আল্লাহ তাআলা তার

এই শিক্ষা সফর সফল করার পিছনে শিক্ষকদের সর্বোচ্চ সহযোগিতা অভিভাবকদের সর্বোচ্চ আন্তরিকতা পরিচালনা কমিটির সর্বোচ্চ খোঁজখবর আলহামদুলিল্লাহ

হে আল্লাহ সকলের পরিশ্রম কবুল করুন,আমিন

ক্যাটাগরি