চট্টগ্রাম -১১আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে সম্মিলিত নাগরিক সমাজের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত….
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডস্থ হিন্দু পাড়া, মহাজন পাড়া, ঠাকুর ভৈরব বাড়ি ও আশেপাশের এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ডোর টু ডোর গণসংযোগ করেন সম্মিলিত নাগরিক সমাজের প্রতিনিধিগণ।
এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো: জাফর হায়দার, অ্যাডভোকেট মোহাম্মদ সেকান্দর, অ্যাডভোকেট মোহাম্মদ সোয়েফ মনসুর, অ্যাডভোকেট মো: নুরুল আফছার, বিশিষ্ট ব্যবসায়ী আবু হানিফ মাসুদ ।
থানা বিএনপি নেতা মোঃ জসীম উদ্দিন, ছাত্রদল নেতা মেহেদী হাসান রাফী,মোঃ সজীব, মোঃ মনির, মোঃ সোহেল, মোঃ মুসলিম, মোঃ সুমন, মোঃ আল আমীন, মীর জসিম , মোঃ ইমন, মোঃ আকাশ, মোঃ আরিফ প্রমুখ।
সম্মিলিত নাগরিক সমাজের অন্যতম সংগঠক এডভোকেট জাফর হায়দার বলেন,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের প্রতীক ও বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনায় ধানের শীষের সমর্থনে, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কে আবারও ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন।