“বান্দরবান আসনে বিএনপির নির্বাচনী প্রচারণায় ঈদের আমেজ”
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব সাঁচিং প্রু জেরি’র নির্বাচনী প্রচারণায় বান্দরবান জেলার লামা উপজেলায় সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। গ্রাম থেকে গ্রামান্তরে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় যেন ঈদের আনন্দ ফিরে এসেছে।
আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং, শনিবার, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব থোয়াইনু অং চৌধুরী’র নেতৃত্বে একটি বিশাল গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হয়। গাড়িবহরের সাথে দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে নিয়ে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, সাইবার দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দলে দলে অংশ নেন। নারী নেত্রীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রচারণাকালে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন। অনেক স্থানে পথসভা ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দলের নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, দিনের কর্মসূচির অংশ হিসেবে তারা লামা উপজেলার ফাইতং, ফাসিয়াখালী ও সরই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাবেন। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পক্ষে রায় দেবেন।
সার্বিকভাবে, বান্দরবান আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা এখন গণমানুষের মিলনমেলায় পরিণত হয়েছে, যা নির্বাচনী মাঠে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি করেছে।