সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

লামায় ডিসি রোডে পুলিশের চেকপোস্টে তল্লাশি অভিযান

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবান জেলার লামা উপজেলার লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ির আওতাধীন ডিসি রোড এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে।

গজালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই কাজল হাওলাদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোটরসাইকেল, মাহিন্দ্র, সিএনজি ও অন্যান্য যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় যানবাহনের বৈধ কাগজপত্র সঠিক আছে কি না তা যাচাই-বাছাই করা হয়।

এছাড়া মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধানসহ ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। পুলিশের এ ধরনের অভিযান আইনশৃঙ্খলা রক্ষা ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

ক্যাটাগরি