বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দাঁড়িপাল্লার বিজয় অবশ্যম্ভাবী — অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম–১০ আসনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সুগন্ধা, ডেকোরেশন গলি, পাঁচলাইশ গলি, কাতালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ পরিচালিত হয়।

গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে দেয় চট্টগ্রাম–১০ আসনে দাঁড়িপাল্লার বিজয় অবশ্যম্ভাবী। সাধারণ মানুষ পরিবর্তন চায় এবং তারা ন্যায় ও ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের অধিকার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই আগামী দিনে বিজয়ের পথে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আরিফ, নুরুল ইসলাম সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ গণসংযোগে অংশগ্রহণকারী জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন দিনের কর্মসূচি সম্পর্কে অবহিত করেন।

গণসংযোগ ও প্রচারণা চলাকালে এলাকাবাসীর ব্যাপক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যায়।

ক্যাটাগরি