যাত্রা শুরু করল “ফটিকছড়ি ক্লাব অফ ঢাকা” নেতৃত্বে আব্দুর জব্বার ও জামাল উদ্দিন
মোঃ কামাল উদ্দীন চৌধুরী
ঢাকায় বসবাসরত ফটিকছড়িবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গঠিত নতুন সামাজিক সংগঠন “ফটিকছড়ি ক্লাব অফ ঢাকা” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গত ২০ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল সিটি ভিউতে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির কার্যক্রমের সূচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন আল রায়হান ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজম। সভায় উপস্থিত সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে সোনার বাংলা পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা মোঃ আবদুল জব্বারকে আহ্বায়ক এবং পরিবেশীয় স্বাস্থ্য গবেষক ও সিজিএসডি (CGSD)-এর নির্বাহী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
এছাড়া মার্কগ্রুফের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিমকে যুগ্ম আহ্বায়ক, ডা. আব্দুল হামিদ জাসেমকে যুগ্ম সদস্য সচিব এবং আল রায়হান ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মইনুদ্দিনকে কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন—উন্নয়ন ও অন্তর্ভুক্তি বিষয়ক সমন্বয়ক হিসেবে মুহাম্মদ আলা উদ্দিন ও মোঃ জাবেদ মোর্শেদ,ছাত্র প্রতিনিধি হিসেবে মোঃ ইমদাদুল হক ও মামুনুর রশীদ পণ্ডিত,প্রযুক্তি ও যোগাযোগ সমন্বয়ক হিসেবে প্রকৌশলী মীর রিয়াজ উদ্দিন ও ইমরান ফরহাদ,
এবং সমাজসেবা বিষয়ক সদস্য হিসেবে তারিকুল ইসলাম মাসুদ ও মোবারক হোসেন।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শফিউল আজম, মুহাম্মদ মুসলিম উদ্দিন, ডা. ফখরুল ইসলাম, ইকবাল হোসাইন, আবু তাহের মাসুদ, আলমগীর হোসাইন, ডা. খালেদ সাইফুল্লাহ, তৌহিদুল আলম, ওমর হাসান চৌধুরী (মুন্না), প্রকৌশলী রিয়াদুল হাসনাত (রিয়াদ), প্রকৌশলী গোলাম ইয়াছিন, খুরশেদুল আলম ফরহাদ, শাহেদ উল করিম, শহিদুল ইসলাম, মোহাম্মদ ওমার, সাইফুল্লাহ মজিদি পলাশ, তারেক হোসেন, শহিদুল ইসলাম শাফি, প্রকৌশলী মুহাম্মদ ইরফানুল হাসান সাকিব, এম এ মঞ্জুর লিমন ও আবু বকর ছিদ্দিকসহ আরও অনেকে।