চট্টগ্রামে যাত্রা শুরু করল ‘আর-রশীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা’ আন্তর্জাতিক মানের হিফজ ও জেনারেল শিক্ষার সমন্বিত উদ্যোগ
ডেস্ক নিউজ | চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদ এলাকায় যাত্রা শুরু করেছে আর-রশীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, চট্টগ্রাম (AR-RASHID INTERNATIONAL MADRASAH CHATTOGRAM)। রফিক ম্যানশন, বিনিময় টাওয়ার সংলগ্ন শান্তিবাগ মেইন রোডের মোড়ে অবস্থিত এ প্রতিষ্ঠানটি সারাদিনের মাদ্রাসা হিসেবে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধাসহ পাঠদান কার্যক্রম পরিচালনা করবে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ ও ক্বারীদের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা হবে। নিয়মিত হাদর ও ক্বিরাত মশক, জাতীয় ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সিডি-ভিসিডির মাধ্যমে বিশ্বখ্যাত ক্বারীদের তিলাওয়াত শ্রবণের সুযোগ থাকবে।
হিফজুল কুরআনের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, মাসায়িল, নামাজ শিক্ষা, আদইয়্যা প্রভৃতি বিষয়ের সমন্বিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। জেনারেল সাবজেক্টসমূহে প্রশিক্ষণপ্রাপ্ত আলাদা শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থাও রয়েছে। মহান আল্লাহর উপর ভরসা রেখে সর্বোচ্চ তিন বছরের মধ্যে হিফজুল কুরআন সম্পন্ন করানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শিক্ষার্থীদের স্বাস্থ্য ও মেধা বিকাশে খেলাধুলা ও শরীরচর্চার ব্যবস্থা, নিরিবিলি পরিবেশে আধুনিক হোস্টেল সুবিধা, স্বাস্থ্যসম্মত তিন বেলা খাবার এবং পোশাক-আচার-ব্যবহারে সুন্নাহর অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ইসলামী সংস্কৃতি বিকাশে হামদ, নাতে রাসূল (সা.) ও ইসলামী সংগীত চর্চা এবং নৈতিকতা গঠনে পাক্ষিক ইসলাহী প্রোগ্রামের আয়োজন থাকবে।
মাদ্রাসাটিতে হিফজুল কুরআন বিভাগে হিফজ, শুনানি, মুসাবাকাহ (প্রতিযোগিতা), নূরানী, নাযেরা, কায়েদা ও আমপারা এবং জেনারেল বিভাগে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত (পর্যায়ক্রমে অষ্টম শ্রেণি পর্যন্ত) শিক্ষাদান কার্যক্রম চালু রয়েছে।
ক্যাম্পাসটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। চাকুরিজীবী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানদের সার্বিক দায়িত্ব গ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে জানুয়ারি মাসে ভর্তিতে ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। সীমিত আসনে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—শিক্ষার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জন্ম নিবন্ধনের ফটোকপি, পিতা-মাতার ও মনোনীত অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
প্রতিষ্ঠানটির পরিচালনায় রয়েছেন হাফেজ ক্বারী মাওলানা হারুনুর রশিদ ইসলামাবাদী—তাকমিল (মাস্টার্স) আরবি ও ইসলামিক স্টাডিজ এবং তাফসির (কুরআনিক সায়েন্স)-এ ফার্স্ট ক্লাস ফার্স্ট; তিনি শান্তিবাগ আ/এ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও পেশ ইমাম।
যোগাযোগ:-০১৮৩৭-৬০৭৩৩৩, ০১৬৩৭-৬৯৯৩৯৩