চট্টগ্রাম বোট ক্লাবে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:-চট্টগ্রাম মহানগরীর বন্দর- ইপিজেড,পতেঙ্গাস্থ সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ আজ সোমবার(২৭ জানুয়ারি )দুপুরে গৌরবোজ্জ্বল ও স্মরণীয় আয়োজন করেছে নান্দনিক সৌন্দর্যের চট্টগ্রাম বোট ক্লাবে অভিজ্ঞ প্রবীণ হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব অর্পণ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ শপথ গ্রহণ ও সম্মাননা অনুষ্ঠান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট হোমিও চিকিৎসক ও পরিষদের সভাপতি ডাঃ এস এম এমরান। সাধারণ সম্পাদক ডাঃ আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ নিলেন প্রধান উপদেষ্টা ডাঃ এম. এ. কাশেম
উপদেষ্টা হিসেবে শপথ নেন ডাঃ এস. কে. বড়ুয়া ও ডাঃ পি. কে. বড়ুয়া।
মনোরম পরিবেশে অনুষ্ঠিতব্য শপথ ও সংবর্ধনা অনুষ্ঠানে মর্যাদা ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতিঅধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ
নবনিযুক্ত প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাবৃন্দকে অভিনন্দনপত্র প্রদান করে, সম্মানিত অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ডাঃ ফজলুল হক সিদ্দিকী।
ফুলেল শুভেচ্ছা বিনিময় করে সংগঠনের সভাপতি ডাঃ এস. এম. এমরান। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
প্রভাষক রূপম রুদ্র, জেলা সভাপতি ডাঃ উজ্জ্বল কান্তি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা, মাওঃ ক্বারী মোঃ আব্দুল বারী, সিনিয়র সহ-সভাপতি,ডাঃ এম. আর. সুমন, সহ-সভাপতি,ডাঃ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক
ডাঃশামসুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক,ডা:কাউসার আহমেদ, অর্থ সম্পাদক,ডাঃ ইব্রাহিম খলিলুল্লাহ, ডাঃ বেলায়েত হোসেন,ডাঃ আব্দুল গফুর মহিউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক,ডাঃ কামাল হোসেন, সহ-সংগঠনিক সম্পাদক ডাঃ,তারাজুল ইসলাম, সহ-সংগঠনিক সম্পাদক,ডাঃ সোহাগ, ডাক্তার জাবেদ, ডাক্তার কামরুল ইসলাম,
ডাক্তার জাহাঙ্গীর আলম, ডাক্তার সাইফুল্লাহ,সহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের সম্মানে এক প্রীতিভোজের আয়োজনে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে এবং ভবিষ্যৎ সংগঠনিক কার্যক্রম গতিশীলতা নায়ন করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশায়।