বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ আজিজনগর সিক্সার্সকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে লামা ক্রিকেট ফ্যামিলির দাপুটে জয়

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬ এর দ্বিতীয় রাউন্ডের খেলায় লামা ক্রিকেট ফ্যামিলি দুর্দান্ত জয় অর্জন করেছে। শনিবার অনুষ্ঠিত ম্যাচে আজিজনগর সিক্সার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে তারা পরবর্তী রাউন্ডে অগ্রসর হয়।

ম্যাচে লামা ক্রিকেট ফ্যামিলির দলীয় অধিনায়ক মঈদুল ফাহাদ ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। তিনি ব্যক্তিগত ৫৪ রান করার পাশাপাশি বল হাতে ১টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এই কৃতিত্বের জন্য টানা দ্বিতীয়বারের মতো তিনি ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ম্যাচ শেষে জয়ী দল লামা ক্রিকেট ফ্যামিলিকে আমাদের লামা গ্রুপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। খেলা শেষে মাঠে উপস্থিত ক্রীড়ামোদী দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ক্যাটাগরি