“নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা দেলোয়ার হোসেন রফিক গুরুতর আহত”
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) লামা উপজেলা যুবদলের সাবেক বিপ্লবী আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন রফিক নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, প্রচারণা কার্যক্রম শেষ করে ফেরার সময় একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়েন তিনি। দুর্ঘটনায় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজারে রেফার করা হয়েছে।
এ সময় তার সঙ্গে থাকা লামা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম তুহিনও দুর্ঘটনায় আহত হন। তবে তার আঘাত তুলনামূলকভাবে হালকা বলে জানা গেছে।
দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মোঃ দেলোয়ার হোসেন রফিকের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।