মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রামুতে যাত্রীবাহী পুরবী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজাসহ আটক ২

নুর মোহাম্মদ, কক্সবাজার:-​​কক্সবাজারের রামুতে যাত্রীবাহী পুরবী বাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোর রাতে রামু বাইপাস ফুটবল চত্বর সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, রামু থানার এসআই (নিঃ) জয়নাল আবদীন ও তাঁর সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নাহার ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেন। রাত ২:৪৫ ঘটিকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘পূরবী’ পরিবহনের একটি বাসে (চট্ট-মেট্টো-ব-১৪-১২১৩) তল্লাশি চালানো হয়।

​তল্লাশিকালে বাসের ‘ডি-৩’ এবং ‘ডি-৪’ সিটে বসা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে। এসময় তাদের হেফাজত থেকে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​আটককৃত ব্যক্তিরা হলো কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের নুনিয়ারছড়ার মৃত আব্দুল মবিন পুত্র মোঃ আব্দুল্লাহ (৫০), তার ব্যাগ থেকে ৬ কেজি গাঁজা। টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী ৭নং ওয়ার্ডের মোঃ ইছমাইল মেয়ে নুর হালিমা (১৯), তার লেডিস ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ৯ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৮০,০০০ (এক লক্ষ আশি হাজার) টাকা। পলিথিন ও কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এই মাদকগুলো পাচার করা হচ্ছিল।

​থানা পুলিশ জানায়: মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং মঙ্গলবার ২৭ জানুয়ারি সকালেই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​রামু এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

ক্যাটাগরি