শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬ইং) বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এম ইমতিয়াজ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি