প্রথমবার স্বর্ণের দাম আউন্সে ছাড়ালো ৫ হাজার ডলার
বিশ্ববাজারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলার ছাড়িয়েছে। ইউরোপ থেকে কানাডা পর্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।
সোমবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ।
চলতি বছরের প্রথম ২৬ দিনেই স্বর্ণের দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এর আগে, ২০২৫ সালে স্বর্ণের দাম ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড গড়ে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ বার্ষিক প্রবৃদ্ধি।
রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ১৪ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৫৮ ডলারে পৌঁছায়।