পলোগ্রাউন্ডে বিএনপির নির্বাচনী সভা নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করলেন সিএমপি কমিশনার
ডেস্ক নিউজ | চট্টগ্রাম | ২৪ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপি কর্তৃক আয়োজিত আগামীকালের নির্বাচনী সভাকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম।
আজ শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টা ০০ মিনিটে তিনি পলোগ্রাউন্ড এলাকায় উপস্থিত হয়ে সভাস্থল ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে মোতায়েনকৃত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে সিসিটিভি মনিটরিং জোরদার, নিয়মিত টহল কার্যক্রম বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি আরও সক্রিয় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন সিএমপি কমিশনার।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ বলেন, নগরবাসীর জানমাল রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবং সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।