বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে চট্টগ্রাম-১০ আসনের গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত

চট্টগ্রাম-১০ আসনের অন্তর্গত চট্টগ্রাম নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে আজ বিকাল ৩ টায় গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

গণসংযোগকালে শামসুজ্জামান হেলালী বলেন, চট্টগ্রাম-১০ আসনের জনগণ আজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে মুখিয়ে আছে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, এই আসনে দাঁড়িপাল্লার বিজয় অবশ্যম্ভাবী।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ, জনগণের রায়ে বিজয়ী হয়ে চট্টগ্রাম-১০ আসনকে একটি উন্নয়ন ও জনকল্যাণমুখী আসনে পরিণত করা হবে।

গণসংযোগ ও প্রচারণায় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সাধারণ জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। এ সময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় প্রচারণা চালান।
এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড আমীর ওমর ফারুক, শ্রমিক নেতা সেলিম পাটোয়ারী, মহিব্বুল্লা, শিশির, ছাত্রনেতা শাহনেওয়াজ, তামিম, আতিক প্রমুখ।

ক্যাটাগরি