শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রাম-৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হকের গণসংযোগ অনুষ্ঠিত

চট্টগ্রাম-৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হক বলেছেন, দীর্ঘদিন অবহেলিত জনগণ এবার নিজেদের অধিকার রক্ষায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে প্রস্তুত।

তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতেই জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করেছে।

আজ বিকাল ৪টা ৩০ মিনিটে চট্টগ্রামের দেওয়ানহাট ফায়ার সার্ভিস সংলগ্ন সুলতান কলোনি মসজিদ এলাকায় অনুষ্ঠিত গণসংযোগ ও প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে ডা. একেএম ফজলুল হক বলেন, এই এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে তারা। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।”

গণসংযোগে স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

ক্যাটাগরি