সিএমপি’র কোতোয়ালী থানার অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেফতার
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী, দুইজন পেশাদার চোর ও একজন কিশোর গ্যাং সদস্যসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)-এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, এসআই নাঈমুর রহমান, এসআই আল আমিন ও এএসআই সামসুদ্দোহাসহ সঙ্গীয় ফোর্স ইং ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা ০৫ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত কোতোয়ালী থানাধীন সিআরবি ফাঁড়ি, স্টেশন রোড ও নিউমার্কেট এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে গ্রেফতারকৃতরা হলেন—১) মোঃ দুলাল মিয়া প্রকাশ শাকিল (২৪), পিতা-মৃত আমজাদ হোসেন। তার দখল হতে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।২) মোঃ হাসান (২৮), পিতা-রমজান আলী।৩) মেহেদী ইসলাম (২২), পিতা-আবুল কালাম।৪) মোঃ হেলাল (১৯), পিতা-নুরুল আলম (কিশোর গ্যাং সদস্য)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় পৃথক তিনটি মামলায়—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮দণ্ডবিধির ৪৫৪/৩৮০ ধারাসিএমপি অধ্যাদেশের ৮৮/১০৩ ধারায়আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।সিএমপি সূত্র জানায়, নগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।