৩৯ নং ওয়ার্ড বিএনপির নারিকেল তলাস্থ ৩কেন্দ্রের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত…
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড বিএনপির আওয়তাধীন সি ইউনিট, নারিকেল তলাস্থ ৩কেন্দ্রের নির্বাচনী মতবিনিময় সভা শুক্রবার রাতে বিএনপি নেতা মোঃ মাহাবুব এলাহীর সভাপতিত্বে -সাবেক নগর ছাত্রদল সহ-সভাপতি মোঃ হোসেন টিটু ও রাশেদুজ্জামান রাসেলের যৌথ সঞ্চালনায়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনের বিভিন্ন দিক নির্দেশনা মূলক প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ নূরুজ্জামান কন্ট্রাক্টর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ আলী সাজু , প্রবীণ বিএনপি নেতা মোঃ শাহজাহান সাজু, সিনিয়র বিএনপি নেতা মোঃ আইয়ুব,সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান পারুল, প্রবীণ বিএনপি নেতা মোঃ আব্দুর রউফ, তরুণ বিএনপি নেতা মোঃ শাহজাহান স্ওদাগর,সাবেক ছাত্রদল নেতা ও যুব সংগঠক ইকবাল হোসেন সুমন, ইপিজেড থানা যুবদল নেতা মোঃ সাদ্দাম হোসেন।
এছাড়া মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কেন্দ্র ভিত্তিক সংগঠক হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ বাবুল, লুৎফর রহমান, মোঃ বাহাদুর সহ বিভিন্ন নির্বাচনী কেন্দ্রের সংগঠক গণ মতামত জানিয়ে এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে ভোট চাইতে বিশেষ ভাবে অনুরোধ জানান। সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং দলীয় সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে তারেক রহমানের ধানের শীষের প্রার্থী কে বিজয় করতে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।