২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত
চট্টগ্রাম-০৯ সংসদীয় আসনের জামায়াত ও ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হকের সমর্থনে ২২ নং এনায়েতবাজার ওয়ার্ডে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) আসর নামাজের পর তিনপুল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে জুবিলী রোডসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলে নেতৃত্ব দেন কোতোয়ালী থানা আমীর ও মহানগরী কর্মপরিষদ সদস্য আমির হোছাইন। এতে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা সহকারী সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা আ. ন. ম জোবায়ের, ওয়ার্ড আমীর ডা. মুহাম্মদ ইলিয়াস, ওয়ার্ড নায়েবে আমীর আনোয়ারুল হক, ওয়ার্ড সেক্রেটারি জামাল উদ্দীন, ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মাওলানা শওকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন বলেন, দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম-০৯ আসনে ডা. এ. কে. এম ফজলুল হক একজন ক্লিন ইমেজের প্রার্থী। ইনশাআল্লাহ জনগণ তাঁকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সংসদে পাঠাবে।