বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নগরবাসীর খেদমত করার সুযোগ দিন—ডা. একেএম ফজলুল হক

চট্টগ্রাম-৯ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ বাদে জুমা চট্টগ্রামের ১৬ নম্বর চকবাজার এলাকার কাপাসগোলা জামতল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ গণসংযোগ শুরু হয়।

গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম ফজলুল হক।

তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে নগরবাসীর পাশে আছি। মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি। আগামী দিনে আরও সংগঠিতভাবে চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নগরবাসীর খেদমত করার সুযোগ দিন। আপনাদের সমর্থন ও দোয়া থাকলে আমি ইনশাআল্লাহ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, নায়েবে আমীর আব্দুল হান্নান, থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম, জামায়ত নেতা আব্দুল্লাহ সাকিব, আব্দুল রহমান, সাইফুল, ফোরকান, নিজাম উদ্দিন মানিকসহ স্থানীয় জনগণ। তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন, এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ সহকারে শোনেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

ডা. একেএম ফজলুল হক বলেন, চট্টগ্রাম-৯ আসনকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নত আসনে পরিণত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।

ক্যাটাগরি