শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

প্রবাসী ভোটারদের নির্বাচনী আমেজ পর্যবেক্ষণে সিঙ্গাপুর–মালয়েশিয়া–থাইল্যান্ডে দৈনিক ঘোষণার প্রতিনিধি

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের মধ্যেও ক্রমেই বাড়ছে রাজনৈতিক আগ্রহ ও নির্বাচনী আলোচনা। এই বছর থেকে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশীরা পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দিতে পারবে, যা প্রবাসী ভোটারদের জন্য বড় সুযোগ হিসেবে ধরা হচ্ছে। ভোটাধিকার প্রয়োগ, নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে প্রবাসী সমাজে যে আলোড়ন তৈরি হয়েছে, তা সরাসরি তুলে ধরতেই মাঠে নামছে ”দৈনিক ঘোষণা”

প্রবাসীদের খবরাখবর সবার আগে পাঠকের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর আমরা।—এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড এর সংবাদ সংগ্রহে যাচ্ছেন, পত্রিকাটির চট্টগ্রাম বিভাগীয় প্রধান এবং বিশেষ প্রতিনিধি (স্পেশাল করসপন্ডেন্ট) জনাব, কামাল উদ্দিন চৌধুরী।
আমাদের প্রতিনিধি দেশগুলোতে অবস্থানকালে ওখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ভোটার, কমিউনিটি নেতা, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী আমেজ, রাজনৈতিক সচেতনতা এবং নির্বাচনকেন্দ্রিক আকৃষ্টতার বাস্তব চিত্র তুলে ধরবেন।

এই বছরের জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত হবে। প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগে কতটা আগ্রহী, পোস্টাল ব্যালেট ব্যবস্থার মাধ্যমে তাদের অংশগ্রহণ কতটা কার্যকর হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন নিয়ে প্রবাসীদের আলোচনা এবং দেশের রাজনীতির প্রভাব প্রবাসী জীবনে কতটা প্রতিফলিত হচ্ছে—এসব বিষয় গুরুত্বের সঙ্গে এবারের অনুসন্ধানমূলক প্রতিবেদনে স্থান পাবে।

সফরকালীন সংগৃহীত তথ্য, সাক্ষাৎকার ও বাস্তব অভিজ্ঞতার আলোকে ধারাবাহিক প্রতিবেদন আগামী মাসের ৪ তারিখ হতে “দৈনিক ঘোষণা”য় নিয়মিতভাবে প্রকাশিত হবে। প্রবাসী সমজের কণ্ঠস্বর ও বাস্তব চিত্র তুলে ধরে জাতীয় নির্বাচন সম্পর্কে পাঠকদের সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ক্যাটাগরি