প্রেরণা অটিজম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।
সুস্থ অটিজম নির্বিশেষ,সবাই মিলে গড়ব দেশ এই প্রত্যয়ে সম্পন্ন হলো ‘প্রেরণা অটিজম স্কুল’-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান । শনিবার বিকেলে হালিশহর প্রেরণা অটিজম স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এই মিলনমেলায় প্রধান লক্ষ্য ছিল তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া। আনন্দঘন এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডাঃ শাহদাত হোসেন।
বক্তৃতা রাখেন প্রেরণা অটিজমের সভাপতি প্রফেসর হায়াত হোসেন , সহ সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন ও ৭১ টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিবলী। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র প্রেরণা অটিজমের প্রধান উপদেষ্টা হওয়ার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেন এবং আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দেন। এছাড়াও সমাজের বিত্তমান ব্যাক্তি বা প্রতিষ্ঠান সমুহকে এগিয়ে আসার পরামর্শ প্রদান করেন তিনি। অনুষ্ঠানে সিটি মেয়র গ্রীন সিটি করার ক্ষেত্রে ইতিমধ্যে কার্যক্রম ও পরিকল্পনা নিয়েও বিষদ আলোচনা করেন।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় বক্তারা বলেন, অটিজম কোনো রোগ নয়, বরং ভিন্নভাবে সক্ষমতা। সমাজের মূল স্রোতে এই শিশুদের সম্পৃক্ত করতে প্রেরণা অটিজম স্কুলের মতো উদ্যোগগুলো অগ্রণী ভূমিকা পালন করছে।