রাজাখালী ইউনিয়নস্থ ৪ নং ওয়ার্ডের উদ্যোগে মরহুমা বেগম জিয়ার দোয়া মাহফিল ও ওঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ আলী আজম, পেকুয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের বামুলা পাড়া-জাকের হোসাইন বাদশার বাড়ি সংলগ্ন ময়দানে এক ওঠান বৈঠক বিএনপির রাজাখালী ইউনিয়নের সংগ্রামী আহবায়ক মাস্টার মোঃ আবু জাফর এম.এ র সভপতিত্বে এবং জাতীয়তাবাদী কৃষকদল রাজাখালী ইউনিয়ন সভাপতি এস.এম আমিনুল্লাহ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় ১৮ জানুয়ারি রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপি পেকুয়া উপজেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান জেড এম মোসলেম উদ্দিন,
মতবিনিময় সভায় আগামী নির্বাচনে দলীয় প্রার্থী ও সাংগঠনিক কাঠামো ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে শৃঙ্খলার সহিত নির্বাচনী এলাকায় দলের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে কাজ করার দৃঢ় আহ্বান জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি মহিলা দলের পেকুয়া উপজেলার সভাপতি সাবিনা ইয়াসমিন জিনু, সাধারণ সম্পাদক শওকত আরা শেপু, বিএনপি রাজাখালী ইউনিয়ন সদস্য সচিব আবুল বশর বাবু, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক জিয়াবুল হক জিয়া, জাতীয়তাবাদী তাতীদল রাজাখালী ইউনিয়ন আহ্বায়ক, বর্তমান ৪ নং ওয়ার্ডের এমইউপি গোলাম রহমান, তাতীদল পেকুয়া উপজেলার সদস্য সাইদুর রহমান রোমান, মহিলা দল রাজাখালী ইউনিয়ন সভাপতি লুৎফা ইয়াসমিন বিউটি, রাজাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক আল আব্বাস, যুগ্ম আহবায়ক জাহদুল আলম রিফাত, রাজাখালী ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি মোঃ ফোরকানুল ইসলাম হীরু, ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজুম উদ্দিন আজু, সাবেক মেম্বার জাবের আহমদ, মোস্তাক আহমেদ, ৪নং ওয়ার্ড সভাপতি রফিক সিকদার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতীদল,কৃষক দল ও জাসাস নেতৃবৃন্দ।
সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শৃঙ্খলার সহিত দলীয় প্রার্থীর পক্ষে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।