শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

পূর্ব বাগমুয়ায় হিলফুল ফুযুলের উদ্যোগে ৩০তম সীরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পূর্ব বাগমুয়া জামে মসজিদ প্রাঙ্গণে হিলফুল ফুযুলের উদ্যোগে ৩০তম সীরাতুন্নবী (সা.) মাহফিল শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

১৬ জানুয়ারি,শুক্রবার বাদে জুমা থেকে অনুষ্ঠিত হয়
এ মাহফিলে হিলফুল ফুযুলের উপদেষ্ঠা লোহাগাড়া বড়হাতিয়া এশাতুল উলুম ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মতিন নেজামীর সভাপতিত্বে প্রথম অধিবেশন বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির স্বতঃস্ফূর্ত উপস্থিতিতির মধ্য দিয়ে শেষ হয়।

২য় অধিবেশন শুরু হয় বাদে এশা হিলফুল ফুযুলের অর্থ সম্পাদক ওসমান গণীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলের ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হিলফুল ফুযুলের উপদেষ্ঠা মাস্টার শাহ আলম।

এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বাগমুয়া মসজিদ পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান ও লোহাগাড়া মা-মণি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেম এবং কক্সবাজার জিলানী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু তাহের সওদাগর।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ঢাকা নারায়ণগঞ্জের রিয়াজুল জান্নাত জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা এমদাদুল হক সুলতানী।

প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন লোহাগাড়া আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও এনায়েত বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসাইন।

এসময় বিষেশ আলোচক হিসাবে উপস্থিতি ছিলেন পূর্ব বাগমুয়া জামে মসজিদের খতিব,হাফেজ মাওলানা আব্দুল হামিদ।

বিশেষ বক্তা ও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বাগমুয়া জামে মসজিদের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম সওদাগর, ৪নং চরম্বা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দীন হেলালী, চরম্বা দেওয়ান আলী সিকদার পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা রফিক আহমদ সিকদার এবং ডোয়ার আলী সিকদার পাড়ার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আক্তার কামাল।

এছাড়াও উপস্থিত ছিলেন সুফি ফতেহ আলী ওয়াসী মহিলা মাদ্রাসার সুপার মাওলানা আ ক ম হামিদুল হক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিলফুল ফুযুলের উপদেষ্ঠা মাওলানা হাবিবুর রহমান,মাওলানা নুরুল আমিন,মাওলানা মাহমুদুল হাসান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং রাজনীতিবিদ নুরুল ইসলাম সিকদার,লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য আবুল হাসেম,মাহফিল আয়োজন কমিটির মধ্যে সার্বিক সহযোগিতায় ছিলেন
হিলফুল ফুযুলের সভাপতি,মহিউদ্দীন(মহিম) সিনিয়র সহ-সভাপতি পূর্ব বাগমুয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের সদস্য সচিব, আব্দুর রশিদ,সহ-সভা মোঃ শফিকুল আলম (বাদশা)।

পূর্ব বাগমুয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের আহবায়ক হিলফুল ফুযুলের সাধারণ সম্পাদক,খালেদ হোসাইন,যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃখোরশেদ আলম।

অর্থ সম্পাদক,মোঃ ওসমান গনী,যুগ্ন অর্থ সম্পাদক,হামেদ হোসেন, সহকারী অর্থ সম্পাদক, মোঃ আমিরুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক,মাষ্টার মোহাম্মদ মোস্তাক আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক,জসিম উদ্দিন।

প্রচার সম্পাদক,সাইফুল ইসলাম, উপ প্রচার সম্পাদক, আব্দুল্লাহ ফাহিম,মোহাম্মদ জুনায়েত,ফরিদুল আলম।
শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক,মাওলানা আবদুল আীলম,সহ প্রবিাসী কলাণ সম্পাদক,মোশারফ হোসেন মাসুম,দপ্তর সম্পাদক,জসিম উদ্দীন,মোহাম্মদ মোরশেদ,সাজ্জাদ হোসেন রাশেদ। শরিয়হ কাউন্সিলের সদস্য হাফেজ মোঃ আবদুল হাকিম,সাবেক ক্রীড়া, পর্যটন ও পরিভ্রমণ সম্পাদক,মোঃ এরশাদ হোসেন।প্রমুখ

ক্যাটাগরি