রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সক্লুসিভ

টেকনাফের আলোচিত সমালোচিত খুনি ওসি প্রদ্বীপের সহযোগী কথিত মানবাধিকার নেতা ও কথিত সাংবাদিক নুরুল হোসাইন প্রতারণার মামলায় গ্রেফতার

১৫ জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার প্রতারণার মামলায় টেকনাফের কথিত সাংবাদিক মানবাধিকার নেতা ডেভিল নুরুল হোসাইনকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। কথিত এই সাংবাদিক পরিচয়দ্বারী ও মানবাধিকার নেতা নামধারী টেকনাফের বহু অপকর্মের হোতা ও ডেভিল।

টেকনাফ মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে এক প্রতারণার  মামলায় তাকে গ্রেফতার করা হয়। নুরুল হোসাইন বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে টেকনাফের জনপদের আতঙ্কের এক সমালোচক নাম ছিল।

স্হানীয়রা জানান, সে সাংবাদিকতা এবং মানবাধিকারের নাম ব্যবহার করে টেকনাফ তথা পুরো কক্সবাজার জেলায় অসংখ্য লোকজন থেকে প্রতারনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

স্হানীয়রা আরও জানান, বিগত বছরগুলোতে নুরুল হোসাইন আওয়ামী লীগ নেতাদের পাউয়ার দেখিয়ে বিভিন্ন ধরনের হয়রানি করেছে টেকনাফ সাধারণ জণগণকে এবং আলোচিত খুনি ওসি প্রদ্বীপের ডান হাত ছিলে বলে থানায় মামলার ভয় দেখি টাকা হাতিয়ে নিতো টার্গেট কৃত ব্যক্তিদের থেকে।
সাম্প্রতিক সময়ে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও টেকনাফ উপজেলা শৃঙ্খলার মিটিংয়ে তাকে গ্রেফতার করার জন্য জুলাই যোদ্ধারা আহবান করেন। অবশেষে এই প্রতারককে গ্রেফতার করায় টেকনাফ মডেল থানা কে ধন্যবাদ জানান টেকনাফের সাধারণ মানুষ।

ক্যাটাগরি