পশ্চিম ডলুতে তাফসীরুল কোরআন মাহফিল ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে
পবিত্র কোরআনের মর্মবাণী মানুষের ব্যক্তি ও সামাজিক জীবনে প্রতিষ্ঠা এবং সমাজে দ্বীনি চেতনা জাগ্রত করার লক্ষ্যে আগামী ১৬ জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার এক বৃহৎ তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মাহফিলটি অনুষ্ঠিত হবে পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। অনুষ্ঠানটি ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রশীদ কাদেরী। তিনি দুদু ফকির সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এবং ইলিয়াস ব্রাদার্স জামে মসজিদের সম্মানিত খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে মাহফিলে বক্তব্য রাখবেন—
হাফেজ মাওলানা মোহাম্মদ আরাফাতুল ইসলাম, মুহাদ্দিস, পশ্চিম চাল কামিল মাদ্রাসা ও খতিব, অকিবর শাহ কলোনী জামে মসজিদ;
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক জনাব মোহাম্মদ হোছাইন আশরাফী, সিনিয়র শিক্ষক, বিএন স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম;
এবং হযরত মাওলানা ইউনুচ বাহারী, সিনিয়র শিক্ষক, পূর্ব গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয় ও খতিব, ধর্মপুর চাঁদের পাড়া শাহী জামে মসজিদ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ। তিনি ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লাইফ মেম্বার, চ্যানেল কর্ণফুলী (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান এবং ইখওয়ানুল মুসলিমীনের উপদেষ্টা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা নূর আহমদ, প্রধান উপদেষ্টা, ইখওয়ানুল মুসলিমীন।
মাহফিলের আয়োজক সংগঠন ইখওয়ানুল মুসলিমীন ধর্মপ্রাণ মুসলিম জনতাকে উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়ে কোরআনের তাফসীর শ্রবণ ও দ্বীনি নসিহত গ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে।