বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

তছনছ রেকর্ডবুক, ৫৩ বলে ২৮ ছক্কায় ডাবল সেঞ্চুরি

বৈভব সূর্যবংশীর দিনে কী ঘটতে পারে তা বোধহয় ক্রিকেটবিশ্ব আগেই টের পেয়েছিল। খেলা কোন ফরম্যাটে সেটাও ‘থোড়াই কেয়ার’ করেন ১৫ বছর বয়সী ভারতীয় এই প্রতিভা। ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং সর্বশেষ ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে তিনি রীতিমতো রেকর্ডবুক তছনছ করে দিয়েছেন।

এশিয়া কাপ রাইজিং স্টারসে সূর্যবংশী নেমেছিলেন ভারতীয় ‘এ’ দলের হয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল। ৫০ ওভারের ম্যাচে তাদের দেওয়া ২৫০ রানের লক্ষ্য তাড়ায় ভারত স্রেফ ১৪.২ ওভারেই গন্তব্যে পৌঁছে গেছে। আরব আমিরাতের বোলারদের ওপর এত বড় তাণ্ডব কে চালিয়েছে সেটি নিশ্চয়ই বলার আর অপেক্ষা রাখে না!

এর আগে একই ম্যাচে মাত্র ২৮ বলে সেঞ্চুরি তুলে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ড গড়েছিলেন সূর্যবংশী। এবার সেই ইনিংসকে আরও বড় করে নিয়ে গেছেন দ্বিশতকে।

জিবিএন /আ

ক্যাটাগরি