শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

সাতকানিয়ায় পরিচয় বদলে চাঁদাবাজি ও সিএনজি লাইন দখলের অভিযোগ; এমপির হস্তক্ষেপ কামনা

চট্টগ্রামের সাতকানিয়ায় রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে চাঁদাবাজি, সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখল এবং উচ্ছেদকৃত জায়গায় অবৈধভাবে দোকান বসিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে রবি নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন চালকদের দাবি, পূর্বে তিনি সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে ‘ছাত্রদল’ এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদের নাম ভাঙিয়ে এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন।

​ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সাতকানিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, রবি ও তার সহযোগীরা ছাত্রদলের পরিচয় দিয়ে নিয়মিত চাঁদা দাবি করছেন, যার ফলে সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

​নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি অটোরিকশা চালক অভিযোগ করে বলেন, “রবি নিজেকে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদ এমপির লোক পরিচয় দিয়ে স্থানীয় সিএনজি লাইন দখল করে নিয়েছেন। এছাড়া প্রশাসনের উচ্ছেদ করা সরকারি জায়গায় পুনরায় অবৈধভাবে দোকান বসিয়ে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে।”

​এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রবির বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত একাধিক মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

​এদিকে, সংসদ সদস্যের নাম ব্যবহার করে এমন বেআইনি কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। চাঁদাবাজি বন্ধ, অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীন আহমেদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী

ক্যাটাগরি