সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

দক্ষিণ মিঠাছড়িতে দফাদার ও গ্রাম পুলিশের অবসরকালীন বিদায় সংবর্ধনা

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণকারী দফাদার ও গ্রাম পুলিশদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা বলেন, দফাদার ও গ্রাম পুলিশরা দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি অবসরপ্রাপ্তদের সুস্বাস্থ্য, সুখ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

ক্যাটাগরি