কাউখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. ইকবাল হোসেনের পিতার ইন্তেকাল
মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি:
চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, রাঙ্গীপাড়ায় জানাজা শেষে রাঙ্গীপাড়া কবরস্থানে দাফন
রাঙামাটির কাউখালী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. ইকবাল হোসেনের পিতা মো. আব্দুল কাদের (৬৭) ইন্তেকাল করেছেন। বুধবার (৩ নভেম্বর ২০২৬) দিবাগতরাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মরহুম মো. আব্দুল কাদের একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ২টায় কাউখালীর রাঙ্গীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে নিজ এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।