সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবিতে জাতীয় যুব দিবস পালিত, ৬ উদ্যোক্তাকে সাড়ে ৪ লাখ টাকার ঋণ বিতরণ

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তারসহ স্থানীয় যুব উদ্যোক্তারা।

আলোচনা সভা শেষে ছয়জন যুব উদ্যোক্তার মাঝে মোট সাড়ে চার লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান।

যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজকে সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

ক্যাটাগরি