খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
শেখ তৈয়ব আলী খুলনা জেলা প্রতিনিধি
খুলনা নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, দুর্বৃত্তরা শহীদুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।