নেত্রকোনার সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ লাখ ৬৯ হাজার টাকার চোরাচালান আটক
বিজয় চন্দ্র দাস,নেত্রকোনা প্রতিনিধি।
নেত্রকোনার সীমান্তে অবস্থিত কলমাকান্দা ও দুর্গাপুরে চোরাচালান বিরোধী আলাদা অভিযানে ভারতীয় মদ, কম্বল, কয়লা এবং বাঁশ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
গত বুধবার ও বৃহস্পতিবার দুই রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অন্তত
৪ লাখ ৬৯ হাজার টাকার মালামাল জব্দ করে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল তৌহিদুল বারী পিএসসি এ তথ্য জানান।সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও চোরাচালান দমনে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, কলমাকান্দার খারনৈ ও মুন্সিপাড়া বিওপির অভিযানে মোট ৭৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১,১৭,০০০ টাকা। দুর্গাপুরের বিজয়পুর ও পাঁচগাঁও বিওপির অভিযানে মোট ৪০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২,০০,০০০ টাকা এবং ভবানীপুর বিওপির টহল দল সোমেশ্বরী নদী থেকে ৭,৩৬০ কেজি ভারতীয় কয়লা ও ২৭০ পিস বাঁশ জব্দ করে। যার সিজার মূল্য ১,৫২,৬০০ টাকা।
বিজিবি কার্যালয় সূত্রে জানা যায়, এসব মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম চলছে।অন্যান্য মালামাল কাস্টমস অফিসে হস্তান্তর এবং কয়লা ও বাঁশ নিলামের প্রক্রিয়া চলছে।