বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সেলিম রানা,ফুলপুর, ময়মনসিংহ।

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন ও এ কে এম আরিফুল হকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি পৌরসভার বালিয়ার মোড় থেকে শুরু হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুলপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ফুলপুর উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা বক্তব্য দেন।

অপরদিকে, ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ ও যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম আরিফুল হকের নেতৃত্বে পৃথক কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, সমাবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ।

এ ছাড়া ফুলপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন এবং যুবদল নেতা স্বাধীন ও রিয়াদ হোসেনের নেতৃত্বে পৃথক মিছিল অনুষ্ঠিত হয়।

বিভিন্ন কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে ফুলপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়।

ক্যাটাগরি